Logo

বেটউইনার না ছাড়লে সাকিবকে দলে রাখা হবে না:পাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: বেটিং সাইট বেট উইনারের সহযোগী প্রতিষ্ঠান নিউজ বেট উইনারের সঙ্গে চুক্তি শেষ না করলে এশিয়া কাপের দলে রাখা হবে না সাকিব আল হাসানকে।আজ বৃহস্পতিবার দুপুরে বিসিবির সভা শেষে এমনটা সর্তক করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সম্প্রতি নিউজ বেট উইনারের সঙ্গে চুক্তিবদ্ধ হন সাকিব আল হাসান। এটি অনলাইন পোর্টাল হলেও এর মূল সংস্থা অনলাইন বেটিংয়ের সঙ্গে জড়িত। বেটিংয়ের বিষয়ে বিসিবি জিরো টলারেন্স নীতির পক্ষে।

সে কারণে সাকিবের ব্যাপারেও কঠোর হতে দ্বিধাবোধ করবে না বোর্ড, এমনটা জানিয়েছেন পাপন। বিসিবি এরই মধ্যে চুক্তি থেকে সরে আসার আহ্বান করে সাকিবকে চিঠি দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬