Logo

পরীর বুকে পুত্র সন্তান ‘রাজ্য’

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজ দম্পতি মা-বাবা হয়েছেন। গেল দিন বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরীমণি। পুত্র সন্তান রাজ্যেকে বুকে নিয়ে ছবি প্রকাশ পরীমনি।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন অভিনেত্রী। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রানি আর পুত্র সন্তান হলে রাজ্য।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট, ২০২২) পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে তার ছেলের ছবি প্রকাশ করেন। ছেলের ছবি শেয়ার করে পরী লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। সেই সঙ্গে লিখেছেন আমাদের রাজপুত্র।’

পৃথিবীতে সন্তান আগমনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ বলেছিলেন, ‘বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। এই মুহূর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে।’

তিনি আরও যোগ করেন, ‘শেষ কটা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।’

গেল বছরের অক্টোবরে লোকচক্ষুর অন্তরালে বিয়ে করেছিলেন শরিফুল রাজ ও পরীমণি। এরপর তারা খবরটি প্রকাশ্যে আনেন চলতি বছরের ১০ জানুয়ারি। একইদিন পরীর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরও দেন এই দম্পতি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬