Logo

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজ বিজ্ঞান অনুষদের সামার সেমিস্টার ২০২২-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ আগস্ট, ২০২২) বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ সেমিনার হলে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম. এ. হাকিম নবাগত শিক্ষার্থীদের মাঝে অনুষদের বিভিন্ন্ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দের পরিচিতি তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬