Logo

সূচকের নিম্নমুখী প্রবনতায় চলছে লেনদেন

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার মূল্য সূচকের নিম্নমুখী প্রবনতায় চলছে লেনদেন পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৩৪ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায়ে দেখা যায় ডিএসইএক্স বা ডিএসই প্রধান ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬ টির, দর কমেছে ১৯৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮১ টির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬