Logo

সম্রাটের জামিন বাতিলের আদেশ বহাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের করা আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। এর ফলে তার জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশই বহাল থাকল।

আজ বুধবার (১০ আগস্ট)বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদ্যসের বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে সম্রাটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুনসুরুল হক চৌধুরী। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬