Logo

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংকের উদ্যোক্তা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেড এনসিসি ব্যাংক নন কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড-২ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, ব্যাংকের পরিচালনা বোর্ড বন্ড-২ ইস্যুর সম্মতি দিয়েছে। ব্যাংকটি মূলধন সহয়তার জন্য ব্যাসেল-৩ এর টিয়ার-২ এর অধীনে বন্ড ইস্যু করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে এনসিসি ব্যাংক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬