Logo

ডিভিডেন্ড ঘোষণা করল জিএসপি ফাইন্যান্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারাবজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ৮ শতাংশ ডিভিডেন্ড দিবে। এর মধ্যে ২.৫০ শতাংশ ক্যাশ এবং ৭.৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৩৫ টাকায়।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আর ঘোষিত মাঝে ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৪ সেপ্টেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬