Logo

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কক্সবাজার নুনিয়ার ছড়ায় আহত ১০

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার নুনিয়ারছড়ায় বরফ কলে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত দশ জন আহত হয়েছে। দশ জনের মধ্যে দুই শিশু বড় ধরণের আঘাত পেয়েছে বলে জানা গেছে। ওই বরফকলেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আশেপাশের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত আগুন নিয়য়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি ভয়াবহ হতো বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানিয়েছেন, আমিনের বরফকলে গ্যাস বিস্ফোরণে মধ্যদিয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। গ্যাসের আগুন হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে। আগুনে ওই বরফকলসহ আশেপাশের স্থাপনা পুড়ে গেছে। একই সাথে আগুনের তাপ ও গ্যাসের প্রভাবে ১০ জনের বেশি আহত হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, খাস জায়গা দখল করে যেনতেনভাবে বরফকলটি বসিয়েছে চকরিয়ার আমিন। স্বাভাবিকভাবে একটি গ্যাস সিলিন্ডার দরকার হলেও মজুদ রাখা হয়েছিলো ৩০ টির বেশি সিলিন্ডার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬