Logo

মার্কেন্টাইল ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

মার্কেন্টাইল ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

করোনা পরবর্তী অর্থনৈতিক ক্ষতি মোকাবিলার লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে রিভলভিং
ক্যাপিটাল ফান্ড থেকে স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও এসএমই
ফাউন্ডেশনের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মফিজুর রহমান ও মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান চুক্তিপত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের এসএমই ডিভিশনের প্রধান ও এসভিপি মোহাম্মদ ফারুক আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬