Logo

শেয়ারবাজার বন্ধ আগামীকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মহররম (আশুরা) উপলক্ষে আগামীকাল মঙ্গলবার, ৯ আগস্ট শেয়ারবাজার বন্ধ থাকবে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো লেনদেন হবে না। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, পবিত্র মহররম উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সরকারি-বেসরকারি ব্যাংক-বীমাসহ সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই আগামীকাল পুঁজিবাজারও বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, আগামী ১০ আগস্ট, বুধবার থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চলবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬