Logo

পাবনার সুজানগরে শিশু ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পাবনা জেলার সুজানগর থানার রায়পুর বাজারে শিশু ধর্ষণের অভিযোগে দুই ঘন্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ। অভিযুক্ত ধর্ষক হলেন মৃত পাথারী সরদারের ছেলে মোঃ মুসা সরদার (৬০)।

গেল (০৫ আগস্ট, ২০২২) বিকেলে মোঃ মুসা সরদার (৬০) সাত বছরের মেয়েকে চকলেট কিনে দেয়ার লোভ দেখিয়ে ফুসলিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটি কান্না শুরু করলেমুসা সরদার তাকে ছেড়ে পালিয়ে যায়, পরে মেয়েটিকে কে আহত অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে সুজানগর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএমের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপা মোঃ রবিউল ইসলামের পরিচালনায় গেল দিন ২টা ৩০মিনিটে সুজানগর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসমীকে গ্রেফতার করা হয়।

সুজানগর থানার ওসি মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলমের একটি দল অভিযুক্ত আসামী মোঃ মুসা সরদারকে গেফতার করে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬