Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৯টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সীপার্ল হোটেলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে সীপার্ল হোটেলের ক্লোজিং দর ছিল ৪৮ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৩ টাকায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বড়েছে। এতে করে সীপার্ল হোটেলের শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: আরডি ফুড ৮.৯২ শতাংশ, পেনিনসুলা হোটেল ৮.৩০ শতাংশ, প্যাসিফিক ডেনিমস ৮.১৯ শতাংশ, ইন্ট্রাকো সিএনজি ৮.০৬ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল ৭.৬১ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইল ৭.১৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৬.৮১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয় ৫.৯৭ শতাংশ, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড ৫.৭৯ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬