নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (ডিএসই) শেয়ারবাজারে মূল্য সূচকের সাথে গতি কমল লেনদেনও। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ১ হাজার ১১৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলে দিন থেকে ৭২ কোটি ৯২ লাখ টাকা কম। গেল কর্মদিবসে ডিএসইতে ১ হাজার ১৯০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৫৯ পয়েন্টে।
এছাড়া ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৮ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ২১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।