Logo

রাজধানীতে গণপরিবহন সংকট, ভাড়া দ্বিগুণ

গণপরিবহন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পরপরই প্রভাব পড়তে শুরু করেছে পরিবহন খাতে।সরকার এখনো ভাড়া নির্ধারণ না করে দিলেও যার যার ইচ্ছেমতো ভাড়া নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। এছাড়া ছাড়া দূরপাল্লা ও রাজধানীর অভ্যন্তরীণ রুটগুলোতেও দেখা দিয়েছে পরিবহন সংকট। কোনোরকম ঘোষণা ছাড়াই গণপরিবহন এমন সংকটের কারণে গন্তব্যে যেতে পারছেন না অনেকেই।

আজ শনিবার (৬ আগস্ট) রাজধানীর ফার্মগেট, গুলিস্থান, মহাখালি বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, রাজধানীতে অর্ধেকের চেয়েও কম গাড়ি চলাচল করছে। যাত্রীদের অভিযোগ, তারা দীর্ঘ সময় ধরে গাড়ি পাচ্ছেন না। এতে অফিসগামীরা পড়েছেন ভোগান্তিতে। খুব কমসংখ্যক গণপরিবহন চলায় যাত্রীদের ভিড়ও অনেক বেশি।

তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়াও বাড়িয়ে নিচ্ছে কেউ কেউ। ১০ টাকার ভাড়া ১৫ টাকা, ২০ টাকার ভাড়া ৪০ টাকা বা তারও বেশি নেয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। এছাড়া যাত্রীদের সঙ্গে বাসের হেল্পারদের তর্কাতর্কিও দেখা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, বাসের ভাড়া হঠাৎ করে বাড়ানো হয়েছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড দেখানোর পরও হাফ ভাড়া নেয়া হচ্ছে না।

এদিকে সকালেও পেট্রল পাম্পগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে। নতুন নির্ধারিত দামেই তেল কিনতে হচ্ছে ক্রেতাদের।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬