Logo

মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আলমের মায়ের ইন্তেকাল

মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলমের মা মোসাম্মৎ শাহেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ৪ আগস্ট ভোর ৫:৩০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুকালে মোসাম্মৎ শাহেদা বেগমের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্রসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) মরহুমার ১ম জানাজা অনুষ্ঠিত হয়।

আগামিকাল শুক্রবার সকাল ১০টায় পটুয়াখালীর কালাইয়ার জাহাঙ্গীর নগরে আলহাজ্ব মোহাম্মদ আলী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ২য় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ, সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ব্যাংকের ভাইস চেয়ারম্যানের শ্রদ্ধেয় মা মোসাম্মৎ শাহেদা বেগম এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান, সেইসাথে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬