Logo

২ কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য নেই

মূল্য সংবেদনশীল তথ্য
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন ও বাংলাদেশ ফিন্যান্স সার্ভিসেস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে।

ডিএসই কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিগুলো এই তথ্য জানায় ডিএসইকে।

সম্প্রতি কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৩ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬