Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫২টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনিয়ন ক্যাপিটেলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ইউনিয়ন ক্যাপিটেলের ক্লোজিং দর ছিল ৭ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮ টাকা । তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বড়েছে। এতে করে ইউনিয়ন ক্যাপিটেলের শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইন্টারন্যাশনাল লিজিংয় ৮.৯৩ শতাংশ, তশরিফা ইন্ডাষ্ট্রিজ ৭.৫২ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৭.১৭ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ৭.১০ শতাংশ, ইনডেক্স এগ্র ৬.৭৩ শতাংশ, আইএফআইসি ব্যাংক ৬.৭২ শতাংশ, সিম টেক্সটাইল ৬.৫৯ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্স ৫.৯৪ শতাংশ এবং এবি ব্যাংক ৫.৮৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬