Logo

এবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, খায়রুল আলম চৌধুরী এর আগে কোম্পানির পরিচালক ছিলেন। ২০০১ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব উলভার হ্যাম্পটন থেকে স্নাতক এবং ২০০২ সালে সিটি ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন খায়রুল আলম চৌধুরী। বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি হিসেবে কাজ করছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬