Logo

ডিভিডেন্ড ঘোষণা করবে ৪ কোম্পানি

ক্যাশ ডিভিডেন্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ডিভিডেন্ড ঘোষণার জন্য বোর্ড ও ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি লিমিটেড, গ্রামীন ওয়ান: স্কিম-২, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। কোম্পানিগুলো ৩০ জুন, ২০২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

  • ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ৮ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
  • এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ট্রাস্টি সভা ১০ আগস্ট দুপুর ২টা ৫০ মিনিট অনুষ্ঠিত হবে।
  • এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ট্রাস্টি সভা ১০ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
  • গ্রামীন ওয়ান: স্কিম-২ এর ট্রাস্টি সভা ১৪ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬