Logo

সুজানগরে মাদকসহ এক মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:  পাবনার সুজানগরে চেকপোস্ট তল্লাশি করে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২আগষ্ট,২০২২) কুড়িপাড়া চার রাস্তার মোড়ে চেকপোষ্ট অভিযান চালিয়ে চল্লিশ গ্রাম গাঁজাসহ রানা আহমেদকে আটক করা হয়।

মাদকসহ আটক রানা আহম্মেদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে নানা উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেচে সুজানগর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬