Logo

দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৬টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এনভয় টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে এনভয় টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ৫০ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৮ টাকা ৭০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩.৯৪ শতাংশ কমেছে। এতে করে এনভয় টেক্সটাইল শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: মাম বাটন ১.৯৯ শতাংশ, জেমিনি সী ফুড ১.৯৯ শতাংশ, এপেক্স ফুড ১.৯৯ শতাংশ, স্টান্ডার্ড সিরামিক ১.৯৮ শতাংশ, জেএমআই হসপিটাল ১.৯৮ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স ১.৯৭ শতাংশ, রংপুর ফাউন্ড্রি ১.৯৭ শতাংশ, এপেক্স স্পিনিং ১.৯৬ শতাংশ এবং কে এন্ড কিউ ১.৯৪ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬