Logo

বিএপিএলসি’র সাথে বিএসইসির সাথে বৈঠক

বিএসইসির সাথে বৈঠক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য বিএপিএলসি নেতৃবৃন্দকে দুই উপায়ে পুঁজিবাজারে বিনিয়োগের পরামর্শ দিয়েছে বিএসইসি। এই বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনে সুযোগ-সুবিধা বা ছাড় দিতে রাজি কমিশন।

সোমবার (১ আগস্ট) বিএসইসি ভবনে বর্তমান বাজার পরিস্থিতির উন্নয়নে কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বিএপিএলসির নেতাদের সঙ্গে বৈঠক হয়। এতে বিএপিএলসির সভাপতি ও এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলাসহ অন্যান্য নেতারা অংশগ্রহন করেন।

বর্তমান অবমূল্যায়িত বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিজস্ব পোর্টফোলিওতে অন্য কোম্পানির শেয়ার ও উদ্যোক্তা/পরিচালকদেরকে ঘোষনা দিয়ে নিজস্ব পোর্টফোলিওতে শেয়ার কেনার আহ্বান করেছে কমিশন। এই ঘোষনা দিয়ে কেনার ক্ষেত্রে যদি আসন্ন বোর্ড সভাকে কেন্দ্র করে বিদ্যমান আইনে কারও জটিলতা তৈরী হয়, সেটা কমিশন বিবেচনা করবে। এজন্য কেনার আগে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বর্তমান অবস্থায় তালিকাভুক্ত কোম্পানিগুলো ও উদ্যোক্তা/পরিচালকেরা যদি বিনিয়োগ করেন, তাহলে নিজেরা যেমন লাভবান হবেন, একইভাবে পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়া হবে বলে কমিশন মনে করে। এতে করে সাধারন বিনিয়োগকারী তথা কোম্পানিগুলোর শেয়ারহোল্ডাররাই উপকৃত হবেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬