Logo

মার্কেন্টাইল ব্যাংকের সিএফও’র মায়ের পরলোকগমন

সুরুচি বালা পাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চীফ ফাইন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল, পিএইচডির মা শ্রীমতি সুরুচি বালা পাল মারা গেছেন। গত বুধবার ২৭ জুলাই, ২০২২ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন সুরুচি বালা পাল।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র, চার কন্যাসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ, সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ব্যাংকের সিএফও’র শ্রদ্ধেয় মা শ্রীমতি সুরুচি বালা পাল এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান, সেইসাথে স্বর্গীয়ার আত্মার শান্তি কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬