Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতন থামছেই না
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১০২টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে নিটল ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে নিটল ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৪৫ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৩ টাকা ১০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪.৮২ শতাংশ কমেছে। এতে করে নিটল ইন্সুরেন্স শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বিএনআইসিএল ৪.৬৮ শতাংশ, জনতা ইন্সুরেন্স ৪.০১ শতাংশ, ফিনিক্স ইন্সুরেন্স ৩.৯৯ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৩.৯৩ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরেন্স ৩.৮৯ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্স ৩.৮১ শতাংশ, ইসলামিক ইন্সুরেন্স ৩.৬২ শতাংশ, গ্রীণডেল্টা ইন্সুরেন্স ৩.৫০ শতাংশ এবং মেঘনা ইন্সুরেন্স ৩.৪১ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬