Logo

যেভাবে করবেন ড্রাগ লাইসেন্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুন, ২০১৮
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ওষুধের দোকান বা ফার্মেসি করতে লাইসেন্সের প্রয়োজন হয়। কারণ বৈধভাবে ওষুধের ব্যবসা করতে ড্রাগ লাইসেন্স খুবই জরুরি। আসুন জেনে নেই ড্রাগ লাইসেন্স করার নিয়ম-কানুন সম্পর্কে-

কোথায় পাবেন
দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকা ওষুধ প্রশাসনের কাছ থেকে ড্রাগ লাইসেন্স নিতে হয়।

যা প্রয়োজন
১. নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হয়।
২. ব্যাংক স্বচ্ছলতার সনদপত্র।
৩. লাইসেন্স ফি জমা দেওয়ার ট্রেজারি চালান।
৪. দোকান ভাড়ার রসিদ বা চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি।
৫. নিজস্ব দোকান হলে দলিলের ফটোকপি।
৬. ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র।
৭. পৌর এলাকার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি।

কোর্স
ফার্মাসিস্টের সনদের জন্য ফার্মেসি কাউন্সিল থেকে ছয় মাস মেয়াদি একটি কোর্স করতে হবে।

ফি
লাইসেন্স ফি ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। পৌর এলাকার জন্য ফি ৩ হাজার টাকা এবং পৌর এলাকার বাইরে ১ হাজার ৫০০ টাকা। দুই বছর পর পর লাইসেন্স নবায়ন করতে হয়। পৌর এলাকার জন্য নবায়ন ফি ২ হাজার টাকা। পৌর এলাকার বাইরে ১ হাজার টাকা।

কখন পাবেন
প্রতি তিন মাস পর পর ওষুধ প্রশাসনের সভায় তথ্যগুলো যাচাই-বাছাই সাপেক্ষে নতুন লাইসেন্স দেওয়া হয়। লাইসেন্স নবায়নের জন্য পাঁচ থেকে সাত কর্ম দিবস অপেক্ষা করতে হয়।

যোগাযোগ 
এ বিষয়ে যোগাযোগ করতে পারেন ওষুধ প্রশাসন, ১০৫-১০৬, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ ঠিকানায়। টেলিফোন করতে পারেন ৮৮০-২-৯৫৫৬১২৬, ৯৫৫৩৪৫৬ নম্বরে। ই-মেইল করতে পারেন drugs@citech.net ঠিকানায়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬