Logo

চঞ্চল চৌধুরীর নতুন ধারাবাহিক নাঠক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘পিতা বনাম পুত্র গং’। বৃন্দাবন দাশের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। এতে অন্যান্য চরিত্রে রয়েছেন নাদিয়া আহমেদ, প্রাণ রায়, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম, শাহনাজ খুশী, আরফান, শিরিন আলম, আশরাফুল আশীষ, মাসুম বাশার, শেলী আহসান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬