Logo

ইসির সঙ্গে সংলাপে আওয়ামী লীগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংলাপে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নিয়েছে এ সংলাপে । সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ রোববার (৩১ জুলাই) বিকেল ৩টায় ইসির সম্মেলন কক্ষে সংলাপ শুরু হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে গেল ১৭ জুলাই থেকে সংলাপ শুরু করেছে ইসি। এখন পর্যন্ত ২৭টি দল ইসির ডাকে সাড়া দিয়েছে।এই সংলাপে অংশ নেয়নি বিএনপিসহ নয়টি দল। দলগুলো হলো- ঝাসদ, বাংলাদেশ মুসলীম লীগ-বিএমল, বাংলাদেশ কল্যাণ পার্টি, জেএসডি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি ও বিজেপি। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে সময় চেয়েছে।

আওয়ামীলীগের প্রতিনিদি হিসাবে ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬