Logo

এক্সপোজার ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত খুব শিগগিরই জানাবে কেন্দ্রীয় ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: এক্সপোজার ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংক খুব শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত -উল ইসলাম।

রোববার সকালে (৩১,জুলাই,২০২২) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত ‘ সিএমজেএফ টক ‘ অনুষ্ঠানে একথা জানান বিএসইসি চেয়াম্যান। সিএমজেএফ কার্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি শেয়ারবাজারের নানা বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত -উল ইসলাম বলেন, এক্সপোজার লিমিট এবং বন্ড নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত খুব শিগগিরই জানাবে বাংলাদেশ ব্যাংক। গভর্নরের সাথে বৈঠক হয়েছে জানিয়ে বিএসইসি চেয়ারম্যান জানান, বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

সিএমজেএফ আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, এক্সপোজারের সমস্যা সমাধান হলে ব্যাংকের জন্য স্বস্তির বিষয় হবে। এর কারনে ট্রিগার সেলের বিষয়টি বন্ধ হয়ে যাবে। তিনি জানান, ডন গ্লোবালের বিনিয়োগ আসবে আগামী দুই তিন মাসের মধ্যে। এছাড়া দেশের শেয়ারবাজারে বিদেশী কয়েকটি প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য আগ্রহী বলে জানান শিবলী রুবাইয়াত -উল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬