Logo

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করল সাউথইস্ট ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানী সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৬ পয়সা। গেল বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৩৪ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির অর্থাৎ ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৬ পয়সা। গেল বছরও প্রথম দুই প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস ২ টাকা ৫৬ পয়সা ছিল।

৩০ ‍জুন, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৬ টাকা ৮৮ পয়সা।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬