Logo

সপ্তাহজুড়ে দর কমেছে যেসব কোম্পানির

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৬৮টির দর বেড়েছে, ২৯৭টির দর কমেছে, ২৪টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৬টির লেনদেন হয়নি। সবচেয়ে বেশি দর কমেছে লিবরা ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে লিবরা ইনফিউশনের উদ্বোধনী দর ছিল ৯৫১ টাকা ৯০ পয়সা। গেল সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৫৪ টাকা ১০ পয়সায়। তারমানে সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৯৭ টাকা ৮০ পয়সা বা ১০.২৭ শতাংশ। এতে করে লিবরা ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: ইমাম বাটনের ৯.৩৮ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ৯.৩৪ শতাংশ, শ্যামপুর সুগারের ৯.১৩ শতাংশ, বঙ্গজ লিমিটেডের ৯.১০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৮.৮৯ শতাংশ, স্টান্ডার্ড সিরামিকের ৮.৮২ শতাংশ, রবি আজিয়াটার ৮.৮১ শতাংশ, এমএল ডায়িংয়ের ৮.৭৫ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৫৬ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬