Logo

সপ্তাজুড়ে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সপ্তাজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১৯৪ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ১ কোটি ৬৭ লাখ ১১ হাজার ৫৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.১২ শতাংশ। ডিএসই এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং। কোম্পানিটির ১ কোটি ২২ লাখ ৮০ হাজার ৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকা।

এছাড়া তৃতীয় স্থানে রয়েছে কেডিএস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ২২ লাখ ২২ হাজার ৩৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৪ কোটি ৫৭ লাখ ২২ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ফরচুন সুজের ৬৫ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ৬০ কোটি ৫৪ লাখ ২৫ হাজার টাকার, সোনালী পেপারের ৫৮ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫৩ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৫২ কোটি ২৬ লাখ ১ হাজার টাকার, স্কয়ার টেক্সটাইলের ৪৩ কোটি ৫৭ লাখ ৪২ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকসের ৪১ কোটি ১৬ লাখ ৫৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬