Logo

দুই ঘন্টায় সূচক কমল ৭১ পয়েন্ট

সূচক কমল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে প্রধান মূল্য সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টাতেই ডিএসইএক্স ৭১ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ কমে ৫ হাজার ৯৬৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইতে ১২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬