Logo

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করল পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। এর আগের অর্থবছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮২ পয়সা।

কোম্পানিটির ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। এর আগের অর্থবছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৮০ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৮ টাকা ৬৭ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬