Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩৮টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে অলটেক্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে অলটেক্সের ক্লোজিং দর ছিল ২৫ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৪ টাকা ৫০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ শতাংশ কমেছে। এতে করে স্টান্ডার্ড ব্যাংক শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: রিং শাইন ২ শতাংশ, উসমানিয়া গ্লাস ২ শতাংশ, কনফিডেন্স সিমেন্ট ১.৯৯ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টস ১.৯৯ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যাল ১.৯৯ শতাংশ, লিবরা ইনফিউশন ১.৯৯ শতাংশ, রবি আজিয়াটা ১.৯৯ শতাংশ, ন্যাশনাল টি ১.৯৯ শতাংশ এবং মনোস্পুল পেপারের ১.৯৯ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬