Logo

এবি ব্যাংক, রাজউক এবং এসভিসি রেসিডেন্সিয়ালের মধ্যে চুক্তি স্বাক্ষর 

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এসক্রো এজেন্ট হিসেবে রাজউক এবং এসভিসি ঝিলমিল রেসিডেন্সিয়াল বিডি লিমিটেডের সাথে এবি ব্যাংক লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মাননীয় হাইকমিশনার হাজনাহ মোঃ হাশিম।

মোঃ আনিছুর রহমান মিঞা, পিএএ, চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল এবং ড. শরিফাহ সাবরিনা বিটিই আব্দুল্লাহ, চেয়ারম্যান, এসভিসি ঝিলমিল রেসিডেন্সিয়াল বিডি লিমিটেড তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ চুক্তি স্বাক্ষর করেন।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬