Logo

দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১৮টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লিবরা ইনফিউশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে লিবরা ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৯৫১ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯০২ টাকা ৫০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪৯ টাকা ৪০ পয়সা বা ৫.১৮ শতাংশ কমেছে। এতে করে লিবরা ইনফিউশন শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: এবি ব্যাংক ২ শতাংশ, প্রভাতি ইন্সুরেন্স ২ শতাংশ, রিংশাইন টেক্সটাইল ২ শতাংশ, সমরিতা হসপিটাল ২ শতাংশ, কনফিডেন্স সিমেন্ট ১.৯৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইল ১.৯৯ শতাংশ, ফরচুন সুজ ১.৯৯ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্স ১.৯৯ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬