নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজারে পতন যেন কোনোভাবেই থামছে না। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসেও মূল্য সূচকের উল্টো দৌড়ে ডিএসইতে টাকার অংকও তলানিতে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে।
আজ সূচকের অবস্থান ৬ হাজার ৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে গেলো ১৩ মাসের মধ্যে সূচকের সর্বনিম্ন অবস্থান দেখল বিনিয়োগকারীরা। গেলো বছরের ২৯ জুন সূচকের অবস্থান দাঁড়িয়েছিল ৬ হাজার ৪২ পয়েন্টে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে ৪৭০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ২০৫ কোটি ৯৫ লাখ টাকা কম। গেলো কর্মদিবসে ডিএসইতে ৬৭৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৪ পয়েন্ট বা ১ শতাংশ কমে অবস্থান করছে ৬ হাজার ৫২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২৮ পয়েন্টে। ডিএসই৩০ সূচক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৮ পয়েন্টে।
এছাড়া ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৩১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬০ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।