নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম কর্মদিবসে প্রথম ঘন্টায় মূল্য সূচক পড়েছে অর্ধশতাধিক। এদিন ডিএসইতে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত লেনদেন ২৪১ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৭০ পয়েন্টে।
এদিকে আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।