Logo

ডিভিডেন্ড পাঠিয়েছে লিবরা ইনফিউশন

লিবরা ইনফিউশনের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২৬১ টাকা।

এর আগের বছর ছিল ১২৬৯ টাকা। আলোচ্য সময়ে ক্যাশ ফ্লো নেগেটিভ ১৪ পয়সা এর আগের বছর ছিল ১ টাকা ৫ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ আগস্ট ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ আগস্ট ২০২২।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬