Logo

সপ্তাহজুড়ে দর বড়েছে যেসব কোম্পানির

বিদেশি বিনিয়োগ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৪৫টির দর বেড়েছে, ৩৩১টির দর কমেছে, ১১টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৮টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে এইচআর টেক্সটাইলের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেলো সপ্তাহের শুরুতে এইচআর টেক্সটাইলের কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১০১ টাকা ৪০ পয়সা। গেলো শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ১২৩ টাকা ১০ পয়সা। এর আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২১ টাকা ৭০ পয়সা বা ২১.৪০ শতাংশ। এতে করে এইচআর টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: কেডিএস লিমিটেড ১৪.৯৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ১১.৯১ শতাংশ, প্রাইম টেক্সটাইল ৭.৭৫ শতাংশ, আরামিট সিমেন্ট ৭.১৪ শতাংশ, স্টান্ডার্ড সিরামিক ৬.৪৪ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্স ৫.৮৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজ ৫.২৮ শতাংশ, এমএল ডায়িংয় ৫.২০ শতাংশ, এআইবিএল মুদারাবা বন্ড ৪.৪৭ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬