Logo

সপ্তাহজুড়ে দর কমেছে যেসব কোম্পানির

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৪৫টির দর বেড়েছে, ৩৩১টির দর কমেছে, ১১টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৮টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে ইমাম বাটনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো সপ্তাহের শুরুতে ইমাম বাটনের উদ্বোধনী দর ছিল ১৪৮ টাকা ৩০ পয়সা। গেলো সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩৪ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ১৪ টাকা বা ৯.৪৪ শতাংশ। এতে করে ইমাম বাটনের ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সিভিও পেট্রোকেমিক্যাল ৯.৩৯ শতাংশ, ফরচুন সুজ ৯.২৯ শতাংশ, মেঘনা ইন্সুরেন্স ৯.২২ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড ৯.২১ শতাংশ, শাইনপুকুর সিরামিকস ৯.১৭ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্স ৯.০৯ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৯.০২ শতাংশ, বিডি ফাইন্যান্স ৯.০১ শতাংশ, শ্যামপুর সুগার ৯.০১ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬