নিজস্ব প্রতিবেদক: গেলো সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) পৌনে ৩ শতাংশ কমেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য সূত্র মতে, এর আগের সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৪.৩৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৩.৯৩ পয়েন্টে অবস্থান করছে। এতে করে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৪০ পয়েন্ট বা ২.৭৯ শতাংশ কমেছে।