Logo

বাংলাদেশ বেতারের মহাপরিচালক কামরুজ্জামান আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) আহম্মদ কামরুজ্জামান শনিবার (২৩ জুলাই) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৯ বছর।

ক্যানসারে আক্রান্ত হয়ে গেলো ৪ জুলাই থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহম্মদ কামরুজ্জামান। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার সকালে তথ্যমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়েছে, মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।ড. হাছান তার শোকবার্তায় বলেন, নিবেদিতপ্রাণ সদালাপী সুশীল সেবক আহম্মদ কামরুজ্জামানের অকাল মৃত্যু অত্যন্ত বেদনার। তার কর্মময় জীবন সিভিল সার্ভিসের সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬