Logo

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করল হাইডেলবার্গ সিমেন্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড গেলো ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

গেলো দিন কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ৬৬ পয়সা লোকসান করেছে।

এর আগের বছর একই সময়ে ৩ টাকা ৫৬ পয়সা আয় করেছিল। দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৬ মাসে কোম্পানিটি শেয়ার প্রতি ৩ টাকা ৬৩ পয়সা লোকসান দিয়েছে। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১১ টাকা ৭৯ পয়সা আয় করেছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬