Logo

কানাডায় ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত

মাঙ্কিপক্স শনাক্ত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

কানাডায় ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। দেশটির পাবলিক হেলথ এজেন্সি (পিএইচএসি) এ তথ্য জানিয়েছে। কানাডার ফেডারেল সরকার জানিয়েছে, মাঙ্কিপক্স শনাক্তে কমিউনিটিভিত্তিক সংস্থাগুলোকে অর্থ সহায়তা দেওয়া হবে। খবরটি জানিয়েছে সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, কুইবেক প্রদেশে ৩২০, অন্টারিওতে ২৩০, ব্রিটিশ কলাম্বিয়ায় ৪০, আলবার্টায় ১২ ও সাসকাচুয়ানে দুজনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দেওয়া সংজ্ঞা অনুযায়ী, মাঙ্কিপক্স হলো এমন একটি ভাইরাস, যা মানবদেহে সংক্রামিত হয়েছে চতুষ্পদী প্রাণী থেকে। শুরুতে এটি কেন্দ্রীয় ও পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়ে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬