Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১১০টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এইচআর টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে এইচআর টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ১৭৫ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৮৯ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৭০ পয়সা বা ৭.৮১ শতাংশ বড়েছে। এতে করে এইচআর টেক্সটাইল শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: আলিফ ইন্ডাস্ট্রিজ ৭.৬৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৭.২১ শতাংশ, প্রাইম টেক্সটাল ৬.০১ শতাংশ, এমএল ডায়িংয় ৫.২৮ শতাংশ, কেডিএস লিমিটেড ৫.০৫ শতাংশ, সাবমেরিন ক্যাবলস ৩.৭৮ শতাংশ, ক্রাউন সিমেন্ট ৩.৭৩ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্স ৩.২২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয় ৩.১২ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬