Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় শেয়ারবজারের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়। বুধবার (২০ জুলাই) বেলা ১২টা ৪৫ মিনিটে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, বৈঠকে শেয়ারবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। যার প্রভাব অচিরেই শেযারবাজার পড়বে। এসময় আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার আব্দুল হালিম ও অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

এছাড়া বৈঠক শেষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান প্রদান করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেয়ারবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিএসইসি’র চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীকে শেয়ারবাজারের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করেন।

পাশাপাশি বাজারের উন্নয়নে বিএসইসির নেওয়া নানা পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা চান। মাননীয় প্রধানমন্ত্রী আগ্রহ সহকারে কমিশনের মতামত শোনেন এবং শেয়ারবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬