আর্ন্তজাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় পার্লামেন্ট সদস্যদের ভোটে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে।
আজ (২১ জুলাই), বুধবার দেশটির ইংরেজি দৈনিক ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংসদে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জয় পেয়েছেন বলে ঘোষণা দিয়েছেন স্পিকার। রনিল বিক্রমাসিংহে ১৩৪ সংসদ সদস্যের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বুধবার পার্লামেন্ট সদস্যদের ভোটে তিনি দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।