Logo

কমলাপুর থেকে ট্রেন চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলসাগর এক্সপ্রেস নামক ট্রেন আটকে পড়ায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আর কোনো যাত্রীবাহী ট্রেন এখন পর্যন্ত ঢাকা ছাড়তে পারেনি। যার জন্য ঢাকা থেকে ট্রেন চলাচল আপাতথ বন্ধ আছে।

তথ্য সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য বেশ কয়েকজন শিক্ষার্থী বিমানবন্দরের কাউন্টারে গেলে তাদের ৪টি টিকেট দেওয়া হয়। এটা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বুকিং সহকারীদের কথা কাটাকাটি হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের সামনে দাঁড়িয়ে অবরোধ তৈরি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি এখনও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়ানো আছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬