Logo

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় এর ৭ম সমাবর্তন বৃহস্পতিবার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ) এর ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামিকাল।  ২১, জুলাই ২০২২ বৃহস্পতিবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই সমাবর্তন অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতনামা পদার্থবিদ, লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬